Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বানিয়াচং প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৭

বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সোমবার (২৭ মার্চ) সকালে এসব কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে।

শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন। পরে পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী।

এছাড়া বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মকসুদুল ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি বিপুল ভূষণ রায়, সেক্রেটারি উপাধ্যক্ষ আতাউর রহমান, সহ-সভাপতি মোবাশ্বির আহমদ, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান খান, প্রতিরোধ কমিটির সদস্য ডা.আবু তাহের, ভানু চন্দ্র চন্দ্র, তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক আজিমুল হক স্বপন, রায়হান উদ্দিন সুমন, বড়বাজার কমিটির কোষাধ্যক্ষ সাহিদুর রহমান, শিক্ষক নানু মিয়া, হাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.