Sylhet Today 24 PRINT

আম্বরখানা থেকে সাড়ে ১৪ লাখ টাকাসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০১৫

নগরীর আম্বরখানা থেকে এক ছিনতাইকারীকে টাকাসহ হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আম্বরখানা এলাকায় সোমবার সকাল পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্লোব ফার্মাসিউটিকেল কোম্পানির প্রতিনিধি আহমদ হোসেন সকাল পৌনে ১১টায় ১৪ লাখ ৪৭ হাজার ৫৩০ টাকা জমা দিতে যান নগরীর আম্বরখানার ডাচ-বাংলা ব্যাংকে। তিনি সিঁড়ি বেয়ে ব্যাংকে ওঠার সময় তার সঙ্গে টাকার কার্টন খালিদ হাসান রবিউল (২৭) ছিনিয়ে নিয়ে দৌড় দেন।

পরে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। ছিনতাইকারী রবিউল খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ দ্য রিপোর্টকে জানান, ছিনতাইকারীর কাছ থেকে মরিচের গুঁড়া ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.