Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকির হোসেন ওরফে জুনেদ আহমদকে (২৭) গ্রেপ্তারকে পুলিশ। গ্রেপ্তারকৃত জুনেদ আহমদ উপজেলার মুছেগুল গ্রামের মছব্বির আলীর পুত্র।

সোমবার (২৭ মার্চ) ভোররাতে থানার এসআই শরিফ উদ্দিন ও ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার মুছেগুল গ্রামের মছব্বির আলীর ছেলে মো. জাকির হোসেন ওরফে জুনেদ আহমদের বিরুদ্ধে জিআর ১২৪/১০ইং মামলায় আদালত ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। মামলার রায়ের পর থেকে জুনেদ আহমদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.