Sylhet Today 24 PRINT

সিলেটে নিহত ৪ জঙ্গির একজন জেএমবির শীর্ষ নেতা মুসা!

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে জানিয়েছে কাউন্টার টেররিজম ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র।

সূত্র জানায়, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ম‍ুসা।

তবে ডিএনএ টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার নিহত দুই জঙ্গির ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। বাকি দুই জঙ্গির লাশ এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

মঙ্গলবার সকাল থেকে আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা বিস্ফোরক সনাক্ত ও নিষ্ক্রীয়করণের কাজ করছেন। এতে তারা ব্যবহার করছেন শাবিপ্রবির শিক্ষার্থীদের তৈরি ড্রোন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ, র‍্যাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা। এর মাঝেই ভবনটিতে দুপুর ১টায় পরপর চারটি বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণ ছিল বোম্ব ডিসেপোজাল ইউনিটের বিস্ফোরক নিষ্ক্রীয়করণ কাজের অংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.