Sylhet Today 24 PRINT

বড়লেখায় চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৭

গ্রেপ্তারকৃত সুমন আহমদ

মৌলভীবাজারের বড়লেখায় চাচা হত্যায় অভিযুক্ত ভাতিজা সুমন আহমদকে (২৬) ঘটনার ৬ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সুমন আহমদকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন আহমদ উপজেলার কেছরিগুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ১৪ অক্টোবর উপজেলার কেছরিগুল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দিনেদুপুরে আপন ভাতিজা সুমন আহমদের হাতে খুন হন চাচা আসুক আহমদ (৩৫)। নিহত আসুক সিএনজি অটোরিকশা চালক ছিলেন। চাচাকে কুপিয়ে খুন করে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় সুমন আহমদ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভাতিজা সুমন আহমদকে ১ নম্বর ও আরো ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১০, তারিখ-১৪/১০/২০১৬ইং) দায়ের করেন।

ঘটনার প্রায় ৬ মাস পর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াকুব হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলার তারাদরম গ্রামে সুমন আহমদের নানা শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, "গ্রেপ্তারকৃতকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.