Sylhet Today 24 PRINT

নব গঠিত মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ জেলা কমিটির মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ মে, ২০১৫

নব গঠিত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমার কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন হক ম্যানশনে সভার শুরুতেই নব গঠিত কমিটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হককে ফুল দিয়ে বরণ করা হয়।

জেলা প্রজন্ম লীগের সভাপতি দেওয়ান মুরাদ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার তুতা মিয়া, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার সুয়েব আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর কমান্ডার মখলেসুর রহমান, সাবেক সদর কামন্ডার উয়াসিবুল্লাহ, সাবেক দক্ষিণ সুরমা কমান্ডার শফিক মিয়া, জেলা প্রজন্ম লীগের সহ সভাপতি ইন্দ্র ভূষন দাস বিপ্লব, সহ সভাপতি শাহেদ শাহরুখ অয়ন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শিকার রোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাস, সাংগঠনিক সম্পাদক মিন্টু সরকার, নিবাস দাস, নকুল দাস, লিটন দাস, সজিব দেব, রাসেল হোসাইন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.