Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ বাড়ি দুটির মালিক একই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুর গ্রামের যে দুটি বাড়ি ‘জঙ্গি আস্তানা' সন্দেহে পুলিশ রেখেছে সে দুটি বাড়ির মালিক একই ব্যক্তি। তার নাম সাইফুর রহমান। তিনি লন্ডন প্রবাসী।

মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমেদ বিষয়টি সিলেটটুডেকে নিশ্চিত করে বলেন, সাইফুর রহমান তিনি লন্ডন প্রবাসী। তবে আগে মাঝে মাঝে দেশে আসলেও এখন বেশ কয়েক বছর থেকে দেশে আসেন নি। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়ি, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়ি ।

আর স্থানীয়রা জানান, তিনি সপরিবারে লন্ডনে থাকেন। লন্ডনপ্রবাসী সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়। কিন্তু তার কাছ থেকে কারা ওই দু’টি বাড়ি ভাড়া নিয়েছিলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ।

সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হচ্ছে। এছাড়া গোলাগুলি চলছে।

মৌলভীবাজারে দুটি আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক রয়েছে এমন ধারনা করছে পুলিশ। সেটা বিবেচনায় রেখেই, অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.