Sylhet Today 24 PRINT

\'জঙ্গি আস্তানায়\' অভিযানকালে ভিড় না করার আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের দুই 'জঙ্গি আস্তানায়' অভিযান চলাকালে উৎসুক জনতাকে ঘটনাস্থলের আসেপাশে ভিড় না করার আহ্বান জানিয়েছেন পুলিশের এআইজিপি মনিরুজ্জামান।

বুধবার (২৯ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যালেলের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

'জঙ্গি আস্তানায়' অভিযান চলাকালে জঙ্গিদের সেকেন্ডারি আস্তানা থাকার সম্ভাবনা থেকে যায় উল্লেখ করে মানুষকে আতঙ্কিত না হয়ে আইন শৃংখলাবাহিনীকে সহায়তা করার আহবানও জানান তিনি।

গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে অভিযান চলাকালে গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনায় ৬ জন নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.