Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জঙ্গিবিরোধী অভিযান শুরু করতে ঘটনাস্থলে সোয়াট

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২৯ মার্চ, ২০১৭

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়' অভিযান চালাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সোয়াট (সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস)।

বুধবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে সোয়াট টিম জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে পৌঁছায়।

নাসিরপুর ও শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার গভীর রাত থেকে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, র‍্যাব ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

জানা গেছে, দু’টি বাড়ি মালিকই এক লন্ডনপ্রবাসী। তার নাম সাইফুল রহমান। তিনি সপরিবারে লন্ডনে থাকেন। সাইফুলের বাড়ি দু’টি দেখভাল করেন আতিক নামে তার এক আত্মীয়।

দুই জঙ্গি আস্তানার আশপাশে দুপুর থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় জনতাকে নিরাপদ রাখার জন্য এলাকায় মাইকিং করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.