Sylhet Today 24 PRINT

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বিয়ানীবাজারের ইমরানের সলিল সমাধি

শিপার আহমেদ, বিয়ানীবাজার থেকে |  ২৯ মার্চ, ২০১৭

লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবিতে সলিল সমাধি হয়েছে ইমরান হোসেন (২৫) নামক এক যুবকের। ইমরান বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের লাল মিয়ার পুত্র।

জানা যায়, মাসখানেক পূর্বে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ইমরান লিবিয়াতে পাড়ি জমায়। সেখান থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে এক মর্মান্তিক নৌকা ডুবিতে তার সলিল সমাধি হয়।

ইমরানের সলিল সমাধির সংবাদে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ মা-বাবা। তারা কোন ভাবেই ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।

এ ব্যাপারে ইমরানের চাচাতো ভাই জাকারিয়া আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরান তার পরিবারের একমাত্র ছেলে। সে মাসখানিক আগে ইতালিতে যাওয়ার জন্য লিবিয়ায় পাড়ি জমান ইমরান। সেখান থেকে ইতালি যাওয়ার পথে সাগরেই নৌকা ডুবিতে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.