Sylhet Today 24 PRINT

নির্বাচিত হলে হাওর অঞ্চলের জন্য বিশেষ পদক্ষেপ নেয়ায় আশাবাদ জয়া সেনগুপ্তের

দেবব্রত চৌধুরী লিটন, দিরাই থেকে  |  ৩০ মার্চ, ২০১৭

নির্বাচনে জয়ী হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী   ড. জয়া সেনগুপ্ত।

দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ১০ টায় নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

বৃষ্টির কারণে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়া বেলা ১১টার পর কেটে গেলে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে বলে জানান তিনি।

নির্বাচিত হলে হাওর অঞ্চলের শিক্ষা স্বাস্থ্যসহ অবকাঠামো উন্নয়নে কি পদক্ষেপ নিবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিশেষ পদক্ষেপ নেবেন বলে জানান।

দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৩১০৮ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত মাত্র ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরিফুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.