Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ইটাখোলার অদূরে ৫৫নং ব্রিজটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুধবার রাতভর প্রচন্ড বৃষ্টির কারণে ব্রিজের প্রচণ্ড থেকে মাটি সরে গেছে। সেই সাথে একটি পিলার ধসে পড়েছে। ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.