Sylhet Today 24 PRINT

ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে বিয়ানীবাজারের আরেক যুবকের সলিল সমাধি

বিয়ানীবাজার প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৭

সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ফরিদুল আলম ফরিদ (২৩) নামে বিয়ানীবাজারের আরো এক যুবকের সলিল সমাধি হয়েছে। ফরিদ বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের খলিলুর রহমানের পুত্র।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফরিদের বন্ধু মো. মুছলেহ চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে দেশে থাকা পরিবারের সাথে ফরিদের কোনো যোগাযোগ ছিল না। আজ (বৃহস্পতিবার) সকালে লিবিয়া থেকে ফরিদের সাথে থাকা ইকবাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (বুধবার) লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে ইমরান হোসেন (২৫) নামক এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। ইমরান বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের লাল মিয়ার পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.