Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বড়হাট জঙ্গি আস্তানায় সোয়াট

তপন কুমার দাস, মৌলভীবাজার থেকে |  ৩১ মার্চ, ২০১৭

মৌলভীবাজার সদর উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে গেছে সোয়াট সদস্যরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে। 
 
এর আগে শুক্রবার রাতেই সোয়াতের একটি টিম এলাকা পর্যবেক্ষন করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়হাটের আস্তানায় অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর থেকেই জঙ্গি আস্তানা সংলগ্ন এলাকাটি রেকি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.