Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নতুন কমিটি

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৫

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলীপ দত্ত ও প্রতীক এন্দ’র উপস্থিতিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

অ্যাডভোকেট সমর কান্তি দাশ চৌধুরীকে সভাপতি ও সৈয়দ সলমান আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, শীলা তালুকদার, রনধীর রায়, ডা. দিলশাদ পারভিন চৌধুরী ও অ্যাডভোকেট সুধাময় রায়; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মুনিম আহমদ রিমন, হাসানাত কামাল, শেখ নাইম দীপু, ঝুমুর রায়, অরুণ কুমার দাশ ও কোষাধ্যক্ষ পদে মহাদেব কর্মকার অন্তর্ভুক্ত হন ।

কমিটিতে সদস্যরা হলেন: ছায়া রায়, অ্যাডভোকেট ভূষনজিত চৌধুরী মিলন, শাহাদাত হোসাইন, অ্যাডভোকেট সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল, অ্যাডভোকেট আব্দুল মুকিদ মাইনু, অনিমেষ চৌধুরী, পার্থ সারথী কর, অভিজিত দেবরায় রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.