Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৭

নবীগঞ্জ পৌর এলাকা থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পৌর এলাকার কলেজ রোড থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের ছেলে আনসার উদ্দিন (৪০), লতিফপুর গ্রামের তৈফ উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক ছফি উদ্দিন (২৪), মধ্যসমত গ্রামের রফিক মিয়ার ছেলে আল-আমিন, মৌলভীবাজারের উত্তর কলিমাবাদের মনতাজ উদ্দিনের ছেলে জাহেদ আহমেদ।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলাম ও এসআই খবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কলেজ রোড অভিযান চালায়। এ সময় বিভিন্ন গাড়ী তল্লাশি করার এক পর্যায়ে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীকে শনিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.