Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দলইরগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দলইরগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা ফজল উদ্দিন (৪৫) তার ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে নুর উদ্দিনকে (১৪) নিয়ে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে যান। হঠাৎ করে ঝড়ের কবলে পড়লে বিলে থাকা একটি অস্থায়ী ঘরে আশ্রয় নেন তারা। রাত দেড়টার দিকে বজ্রপাতে সেখানে তাদের দুজনের মৃত্যু হয়।

শনিবার সকালে বজ্রপাতে নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.