Sylhet Today 24 PRINT

সিলেটের শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে হবে: ড. মোমেন

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৭

সিলেটের ‘বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র ১৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পৃথক দু’টি অধিবেশনের মধ্যদিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার ২০৭ জনকে বৃত্তি এবং দুটি কলেজের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে প্রবাসী এডুকেশন ট্রাস্ট গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। কারণ শিক্ষিত জাতি গঠন করতে হলে আমাদের সিলেটের শিক্ষাক্ষেত্রে আরও বিনিয়োগ করতে হবে। উচ্চ-শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দক্ষ জনবলে পরিণত করতে দেশি-বিদেশী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইউএনও অমিতাভ পরাগ তালুকদার ও ট্রাস্টের সভাপতি মতছির খানের সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও বাংলাদেশ কো-অর্ডিনেটর নিশিকান্ত পালের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, শিক্ষাবিদ তজম্মুল আলী, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ নুমান আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, ট্রাস্টের ট্রেজারার আজম খান, ট্রাস্টের ট্রাস্টি শেখ তাহির উল্লাহ, মাফিজ খান, রহমত আলী, মঈনুল ইসলাম খান, আব্দুল খালিক, আব্দুল ওয়াহিদ, মোবারক আলী, মাসুক মিয়া, শফিক মিয়া, কবির মিয়া, রফিকুল ইসলাম খান, কবির মিয়া, ব্যাংকার তাজ উদ্দিন, সমাজসেবক শাহ মতছির আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.