Sylhet Today 24 PRINT

ছাতকে চার বোতল ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০১৫

সুনামগঞ্জের ছতকে চার বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক আখলাক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত সজানূরের ছেলে।

সোমবার রাত ১০টার দিকে ছাতক উপজেলার মাধবপুর ব্রিজের পাশ থেকে মদের বোতলসহ তাকে আটক করা হয়।

ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়া জানান, চার বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আখলাক মিয়াকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.