Sylhet Today 24 PRINT

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০

মাধবপুর প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইনে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়াইন গ্রামের আবু সামার ছেলে গাজী মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের সাবেক মেম্বার মিনহাজ মিয়ার। এরই জের ধরে রোববার বেলা ১১টার দিকে দু’পক্ষের লেকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিন, সুপিয়া আক্তার, আমেনা আক্তার, রেনু মিয়া, মুরাদ মিয়া, মনু মিয়া, মালু মিয়া, ফারুক মিয়া, নাহিদা আক্তার, যুবায়ের মিয়া ও সাহেদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.