Sylhet Today 24 PRINT

এইচএসসিতে প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৫৪৬

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০১৭

রোববার থেকে সারাদেশের সাথে সিলেট শিক্ষাবোর্ডেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)।  প্রথম দিনের পরীক্ষায় সিলেটে কেউ বহিষ্কার না হলেও অনুপস্থিত ছিলেন ৫৪৬ জন।

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বলেন, প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষায় কেউ বহিষ্কার হননি। বহিষ্কার হননি কোনো কেন্দ্র পরিদর্শকও।

তিনি বলেন, রোববার সকাল ১০টায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯৬০ জন অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.