নিজস্ব প্রতিবেদক | ০৫ মে, ২০১৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের চালান আটক করে। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উৎমা বিওপি’র বিজিবি সদ্যস্যরা দুরকীপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দুরকীপাড় এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ১২৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে।
জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৮৬ হাজার টাকা।