Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৪ এপ্রিল, ২০১৭

১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়া, দুদক উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, রোটারিয়ান ডা. মো. জমির আলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বর্ণমালা খেলাঘর আসর সভাপতি বাদল রায়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম চৌধুরী শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ ও শোয়েব চৌধুরী, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, এটিএন বাংলা প্রতিনিধি আব্দুল হালীম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.