Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শোকজ

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ০৪ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র পদপ্রার্থী আব্দুস শুকুরকে শোকজ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন তাকে শোকজন করে।

রিটার্নিং কর্মকর্তার পাঠানো শোকজ পত্রে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে জানানো হয়েছে।

শোকজ পত্রে উল্লেখ করা হয়, গত সোমবার বিয়ানীবাজারের ইউসুফ কমপ্লেক্সে অনুষ্ঠিত কর্মীসভায় নির্বাচনী প্রচারণা চালান, মঙ্গলবার সিলেটের একটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে আব্দুস শুকুর পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ এর বিধি (৫) এর ধারা ভঙ্গ করেছেন।

এ বিধিমালা (৩১) ধারা অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না, পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। প্রেরিত শোকজ পত্রে রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন স্বাক্ষর করে। শোকজ পত্রটি আব্দুস শুকুরের বাড়ির ঠিকানায় প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.