বড়লেখা প্রতিনিধি | ০৫ মে, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় রাতের আধাঁরে ৪টি পান পুঞ্জির প্রায় দুই শতাধিক পান গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে পানপুঞ্জির হেডম্যান টলবিলামিন খাসিয়া সোমবার থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেছেন।
জানা গেছে, উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নালিখাই পানপুঞ্জি এলাকায় শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্ত অন্তত দুই শতাধিক পান গাছ কেটে ফেলে। রোববার সকালে জুমে গিয়ে পান গাছের এ অবস্থা দেখে শ্রমিকরা পুঞ্জির মালিককে খবর দেয়। শ্রমিকরা জানায় দুর্বৃত্তরা প্রায় দেড় লাখ টাকার পান গাছ কেটে ফেলেছে। এ বিষয়ে পুঞ্জির মালিক টলবিলামিন খাসিয়া জানান, ঘটনাটি তিনি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন।