Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০১৭

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ। শ্রীমঙ্গলে রেলসেতু দেবে যাওয়ায় গতকাল থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল।

দেবে যাওয়া সেতু মেরামত শেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ৩টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে টানা বর্ষণের কারণে শ্রীমঙ্গল ও সাতগাঁও রেলস্টেশনের মাঝামাঝি ১৪১ নং সেতুটি দেবে যাওয়ায় গতকাল বুধবার দুপুরে বন্ধ হয়ে যায় সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ। বৈরী আবহাওয়ার কারণে বুধবার মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার সকালে সেতুটি মেরামতের কাজ শুরু হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.