Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা মিজান চৌধুরীর বাসা ও গাড়ি ভাংচুর

তুষারের উপর হামলার জের

নিজস্ব প্রতিবেদক  |  ০৬ এপ্রিল, ২০১৭

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ জন ছাত্রলীগ নেতাকর্মী মিজান চৌধুরীর ফাজিলচিস্ত এলাকার বাসায় হামলা করে।

এসময় তার বাসার সামনে থাকা ২টি পাজারো গাড়ি, ২টি মোটর সাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে ব্যপক ভাংচুর করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে সুবিদ বাজার এলাকায় ছাত্রদল কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার। এর জের ধরে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা মিজান চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ।

এ ব্যপারে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক কেন্দ্রিয় নেতা মিজান চৌধুরী বলেন- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ জন ছাত্রলীগ নেতাকর্মী তার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। ছাত্রলীগ কর্মীরা তার বাসার সামনে থাকা ২টি পাজারো গাড়ি, ২টি মোটর সাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে হামলা ও লুটপাট করেছে।

তিনি আরো বলেন- এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা তার ড্রাইভারকে পিটিয়ে আহত করেছে। সে সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে সুবিদ বাজার এলাকায় ছাত্রদল কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

“এর জের ধরে মিজান চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের একদল কর্মী।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.