Sylhet Today 24 PRINT

সুরমা টিভি’র লোগো উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০১৫

লোগো উম্মোচিত হল সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন টিভি সুরমা টিভি’র। মঙ্গলবার সন্ধ্যায় হাওয়াপাড়াস্থ কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুরমা টিভি’র লোগো উম্মোচন করা হয়। সুরমা টিভির সম্পাদক সাদিকুর রহমান সাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান, প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব সানাম মিয়া আতিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদমাধ্যমের জগতে অনলাইন টিভি একটি নতুন সংযোজন। সিলেট থেকে শুরু হওয়া অনলাইন টিভি সুরমা টিভি একটি মাইলফলক হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, মিডিয়া একই সাথে জনমানুষের জীবনচিত্র তুলে ধরার সাথে সাথে শিক্ষা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে। সংবাদ মাধ্যম এখন সত্যিকার অর্থেই সমাজসেবার অংশ বলেও মন্তব্য করেন তিনি। সুরমা টিভি সমাজের চিত্র তুলে ধরার সাথে সাথে সমাজ গঠনেও ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।

শাহ গ্লোবাল (বিডি) এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান শাহাব উদ্দিন শিহাব।

দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক সজল ছত্রীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান, এসিড সন্ত্রাস নির্মূল কমিটি এসনিকের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, দৈনিক বঙ্গজননীর সিলেট প্রতিনিধি নুরুল ইসলাম, রোটারি ক্লাব অব সিলেট সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান মতিউর রহমান, খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সুরমা টিভির ব্যবস্থাপনা সম্পাদক এমদাদুল হক সোহাগ, বৈশাখী টেলিভিশনের ক্যামেরাপার্সন শামীম হোসাইন, দৈনিক উত্তর পূর্বের ক্যামেরাপার্সন নুরুল ইসলাম, সুরমা টিভির পরিচালক সেজান আহমেদ পরাগ, বিশ্বনাথ নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ সহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.