Sylhet Today 24 PRINT

মাধবপুরে সন্তোষ চৌধুরী হত্যা মামলার আসামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জ শহরের একতা ফেব্রিক্সের কর্মচারী সন্তোষ চৌধুরী হত্যা মামলার পলাতক আসামী হারুন আর রশিদ (৪০) কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার পরিদর্শক তদন্ত(ওসি) সাজেদুল ইসলাম পলাশ ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম দস্তগীর এর নেতৃত্বে বৃহস্পতিবার(৬ এপ্রিল) সন্ধ্যায় মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী হারুন আর রশিদ (হারুন ড্রাইভার) কে গ্রেপ্তার করে। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের পূর্বাশা এলাকার ছনব মিয়ার  পুত্র।  

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম দস্তগীর জানান, গত ১৯ ডিসেম্বর সকালে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার একতা ফেব্রিক্সের কর্মচারী আজমিরীগঞ্জের জিলুয়া গ্রামের মনোরঞ্জন চৌধুরীর ছেলে সন্তোষ চৌধুরী মালিকের কাপড় কেনার জন্য নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পরদিন ২০ ডিসেম্বর স্থানীয় লোকজন গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ  উপজেলার নয়াপাড়া সায়হাম কটন মিল এলাকা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির (এসআই) সুহেল রানা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সন্তোষের স্বজনরা তার লাশ সনাক্ত করে ।

এ ঘটনায় সন্তোষ চৌধুরীর ভায়রা ভাই তপন দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন। গত বছরের  ৯ সেপ্টেম্বর রাতে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার এবং হত্যা কান্ডের মূল রহস্য উন্মোচন করেন মাধবপুর  থানার পরিদর্শক তদন্ত(ওসি)সাজেদুল ইসলাম পলাশ মোবাইল কল লিস্টের সূত্র ধরে ৯ সেপ্টেম্বর বি বাড়ীয়া জেলার জামতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্তোষ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ধারাকান্দি গ্রামের আঃ মন্নাফের পুত্র সাইদুর রহমান(৩২)কে গ্রেফতার করেন।

১০ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জের  জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলমের আদালতের হাজির করলে সে হত্যা কান্ডে নিজে সরাসরি অংশগ্রহণ করেছে বলে ১৬৪ ধারা স্বীকারউক্তি মূলক জবান বন্দি দেন। সাইদুর তার জবানবন্দিতে এ হত্যাকান্ডে তাকে আরও দুজন সহযোগিতা করেছে বলে সে স্বীকার করে।  মাধবপুর থানা পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম পলাশ বলেন, যোগদানের পর থেকেই আলোচিত এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও খুনিকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে গত বছর  ৯ সেপ্টেম্বর মোবাইল কল লিস্টের সূত্র ধরে প্রধান আসামী সাইদুর কে গ্রেফতার করে আদালতে হাজির করলে । খুনি আদালতে হত্যাকান্ডে নিজে সরাসরি অংশ গ্রহণ করেছে বলে স্বীকারউক্তি মূলক জবানবন্দি দেন। হত্যাকান্ডে সহযোগীতাকারী হিসাবে এই হারুন আর রশিদ (হারুন ড্রাইভার) এর নাম উল্লেখ করে । অবশেষে আজ আলোচিত এই হত্যা মামলার অন্যতম পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) এসএম রাজু আহম্মেদ  সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.