Sylhet Today 24 PRINT

আতিয়া মহলে র‌্যাব প্রধান বেনজীর

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৭

সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল পরিদর্শনে গেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমদ।

বেলা সাড়ে ৩ টার দিকে তিনি আতিয়া মহল এলাকায় যায়। প্রথমে আতিয়া মহলের বাইরে দুটি বোমা বিস্ফোরনের স্থান পরিদর্শন করেন। এরপরে আতিয়া মহলে যান বেনজির। সেখানে  র‌্যাব ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন। তাঁরা র‌্যাব ডিজি জঙ্গি বিরোধী অভিযান ও পরবর্তী আতিয়া মহল পরিচ্ছন্নতা াভিযান সম্পর্কে বিস্তারিত বর্ণণা করছেন।

আতিয়া মহল পরিদর্শন শেষে ওই এলাকায় গত ২৫ মার্চ বিস্ফোরণে আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যাবেন বেনজির।  বিকেল সাড়ে ৫টায় তিনি নবনির্মিত র‌্যাব কমপ্লেক্সে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

গত সোমবার থেকে 'অপারেশন ক্লিয়ার আতিয়া মহল' নাম দিয়ে ওই ভবনটি পরিচ্ছন্ন করার অভিযান শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড ইউনিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.