Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৮ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জ সদর উপজেলায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মন্নাফ (৬৫)। তিনি উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের বাসিন্দা।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে সদর ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে একটি গানের আসর থেকে বাড়ি ফেরেন আব্দুল মন্নাফ। পরে তিনি রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। শনিবার সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.