Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৮ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে সৌরভ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সেনা সদস্য কিসমত আলীর ছেলে। সে স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে খেলা করা সময় সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সৌরভ। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.