Sylhet Today 24 PRINT

ঝড়ে বিলবোর্ড ভেঙ্গে বিদ্যুৎ লাইনে, বিদ্যুৎবিহীন সাত হাজার গ্রাহক

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো সিএনজি ফিলিং ষ্টেশন

নিউজ ডেস্ক |  ০৬ মে, ২০১৫

কালবৈশাখী ঝড়ে সিলেটের সোবহানী ঘাট এলাকায় বিদ্যুতের লাইনে বিলবোর্ড ভেংগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় সাত হাজার গ্রাহক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোররাতে নগরীর উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সোবহানীঘাট এলাকার মেসার্স বেঙ্গল গ্যাসোলিন এন্ড ফার্নিসিং (ফিলিং স্টেশনের) সামনে একটি বিলবোর্ড ভেংগে পড়ে এগারোহাজার ভোল্টের লাইনের ওপড়। সাথেসাথে বিদ্যুতের তার দেবে গিয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সৌভাগ্যক্রমে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় ফিলিং ষ্টেশনটি।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিতরন-২) মো: নজরুল ইসলামম জানান, লাইনে বিলবোর্ড ভেংগে পরায় পুর্ব জিন্দাবাজার, নাইওরপুল, মেন্দিবাহ বিশ্বরোড, সোবহানীঘাট, উপশহর(আংশিক)ও আশপাশের প্রায় সাত হাজার গ্র্রাহক বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

বিদ্যুৎ বিভাগের কমকর্তারা জানান, স্থানীয়ভাবে এই বিশালাকৃতির বিলবোর্ড অপসারন সম্ভব না। তাই ঢাকা থেকে ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি অনানোর ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর মধ্যে বাইপাস লাইনে গ্রাহকদের বিদ্যুত সরবরাহের জন্য কাজ করছে কর্তৃপক্ষ।

ভোর থেকে বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তিতে আছেন সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.