Sylhet Today 24 PRINT

শাহ ফাউন্ডেশন-এসডিএফ বিভাগীয় বিতর্ক উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৭

সমাজসেবী সংগঠন শাহ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট ডিবেট ফেডারেশনের আয়োজনে ৩ দিনব্যাপী বিভাগীয় বিতর্ক উৎসব সম্পন্ন হয়েছে আজ (শনিবার)। সিলেট বিভাগের ১৬টি স্কুল ও সব বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিতার্কিক এতে অংশগ্রহণ করে।

তুমুল প্রতিযোগিতা শেষে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় যথাক্রমে সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অপরদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয় যথাক্রমে শাবি'র সাস্ট স্কুল অব ডিবেট এবং এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ডিবেটিং ক্লাব।

এসডিএফ এর সভাপতি মাজহারুল বিল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লিয়াকত শাহ ফরিদী, সিলেট ডিবেট ফেডারেশনের মডারেটর এডভোকেট শাকি শাহ ফরিদী ও অগ্রগামী স্কুলের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক চর্চার প্রসার ঘটানোর লক্ষ্যে এসডিএফ এর এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের আয়োজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, ৩ দিনব্যাপী এ আয়োজনের সহকারী পৃষ্ঠপোষক হিসেবে ছিল বাজারবাড়ি ডট কম ও আমার সিলেট ফাউন্ডেশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.