Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ১৫টি বোমা মেশিন ও সরঞ্জামাদি ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি  |  ০৮ এপ্রিল, ২০১৭

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যৌথ বাহিনীর অভিযানে ১৫টি বোমা মেশিন ও ভাসমান ২০টি বোয়াম মেশিনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। 

শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব মেশিন ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল লাইছ।

ইউএনও জানান, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, কালাইরাগ ও উৎমা এলাকা বোমা মেশিন মুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি বোমা মেশিনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন বলে সাংবাদিকদের জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.