Sylhet Today 24 PRINT

কাল থেকে তাহিরপুরে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সদরের তিনটি স্থানে খোলাবাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে সোমবার (১০ এপ্রিল) থেকে।

রোববার (৯ এপ্রিল) উপজেলা খাদ্য পরিদর্শক আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, তাহিরপুর উপজেলা সদরে পাঁচজন খোলাবাজারে চাল বিক্রির ডিলার রয়েছেন। তাদের মধ্যে ক্রমান্বয়ে প্রতিদিন তিন ডিলার এক টন করে তিন টন চাল নির্দিষ্ট স্থান থেকে খোলাবাজারে বিক্রি করবে।

তাহিরপুর ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বচ্ছতার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.