Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার যাচ্ছেন কেন্দ্রিয় ছাত্রলীগের সেক্রেটারি জাকির

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ ও কর্মীসভায় যোগ দেবেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। আগামী ১৫ এপ্রিল তিনি বিয়ানীবাজারে যাচ্ছেন।

জাকির হোসাইন আওয়ামী লীগ দলীয় মেয়রপ্রার্থী আব্দুস শুকুরকে নিয়ে পৌরসভায় গণসংযোগ করবেন। গণসংযোগ শেষে তিনি উপজেলা ছাত্রলীগ নিয়ে কর্মী সমাবেশ করবেন। এ কর্মী সভা ইউসুফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুস শুকু্র খবরটি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ এপ্রিল নৌকার পক্ষে গণসংযোগ ও কর্মীসভায় যোগ দেবেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল বিয়ানীবাজারে প্রথমবারের মত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.