Sylhet Today 24 PRINT

ছাতকে স্ত্রীর মামলায় স্বামী জেলে

ছাতক প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৭

ছাতকে  রাসনা বেগম নামের এক নারীর দায়ের করা মামলায় তার স্বামী নাজিম উদ্দিনকে গ্রেপ্তর করেছে থানা পুলিশ। গত রোববার রাতে শহরের তাহির প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তারের পর সোমবার সকালে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। নাজিম উদ্দিন উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের হেকিমের পূত্র।
 
পুলিশ সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হিম্মতেরগাঁও গ্রামের সাবাজ আলীর মেয়ে রাসনা বেগমকে বিয়ে করেন নাজিম উদ্দিন। দু’বছর সংসার জীবন অতিবাহিত হওয়ার পর স্ত্রীকে তালাক দেন নাজিম উদ্দিন।

বিয়ের কাবিননামার শর্ত অনুযায়ী ভরন-পোষনের খরচ না দেয়ায় ২০১৫ সালে সুনামগঞ্জ আদালতে মামলা করেন স্ত্রী রাসনা বেগম। এ মামলায় গত ৯ ফেব্রুয়ারী আদালত স্বামী নিজাম উদ্দিনকে ১ বছর ৭দিনের সাজা প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.