Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের নির্বাচন সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি

নিউজ ডেস্ক |  ০৬ মে, ২০১৫

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শহরের রাজনগর এলাকার অনামিকা কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান লেবু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে শংখ শুভ্র রায় ১১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন কার্যকরি সভাপতি মোঃ শামছু মিয়া চৌধুরী, সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন খান, মোঃ শাহাদত হোসেন, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, ফেরদৌস আহমদ ও মোঃ শাহানুর রহমান, সদস্যরা হলেন দীপাল চক্রবর্তী, মোঃ খোরশেদ আলী, আবুল হোসেন চৌধুরী, দ্বিজেন্দ্র পাল চৌধুরী, হাজী মোঃ জিতু মিয়া, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ হাসান বশীর রুবেল, বিদ্যুৎ রঞ্জন পাল, ফজলুল হক কাজল, আব্দুল মালেক চৌধুরী, মোঃ বুলবুল মিয়া ও হাজী আবুল কাদের, মোঃ জুয়েল মিয়া, নানু মিয়া, মোঃ ছিদ্দিক আলী ও মোঃ জিতু মিয়া।

 নির্বাচনে ২২৭ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি দুই জনের ১ জন মারা গেছেন, অপরজন বিদেশে। প্রসঙ্গত, সভাপতি পদে মোঃ ফজলুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.