Sylhet Today 24 PRINT

তাহিরপুরে কৃষক সংগ্রাম সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

তাহিরপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে তাহিরপুরকে দুর্যোগ এলাকা ঘোষণা ও নদী খননের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে বিক্ষোভ মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় কৃষক নেতা দ্বীজেন্দ পুরকায়স্থ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির কৃষক নেতা আজহারল ইসলাম, আল আমিন, আব্দুর রউপ, নজরুল ইসলাম, সেতারা মিয়া প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন তাহিরপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতি শাখার সাধারণ সম্পাদক আকিকুর রেজা। সমাবেশ শেষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার নিকট চার দফা দাবিতে স্মারকলিপি প্রেরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে দাবি সমূহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন বলে কৃষক জনতাদের আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.