Sylhet Today 24 PRINT

বড়লেখায় বজ্রপাতে নিহত কিশোরের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বজ্রপাতে নিহত কিশোর আল আমিনের পরিবারকে সরকারি আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল)  বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আল আমিনের পিতার হাতে আর্থিক সহায়তার ২৫ হাজার টাকার এ চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

উল্লেখ্য, আল আমিন ১ এপ্রিল শনিবার উপজেলার তালিমপুর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে নিহত হন। নিহত আল আমিন উপজেলার ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের চেরাগ আলীর পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.