Sylhet Today 24 PRINT

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রসুলপুর রেল লাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয় ও  স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রসুলপুর রেললাইনের পাশে একটি মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফখরুজ্জামানের নেতৃত্বে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। এছাড়া খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে মাসুদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার পর থেকে তার মুঠোফোন বন্ধ ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করলে মাসুদের স্ত্রী ইয়াসমিন থানায় এসে লাশ সনাক্ত করেন। নিহতের নাক ও মুখে রক্ত ছিল। ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.