Sylhet Today 24 PRINT

সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেলকে বদলি

নিজস্ব প্রতিবেদক |  ১২ এপ্রিল, ২০১৭

সিলেট মহানগরীর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দায়িত্বে থাকা সুহেল আহাম্মদকে বদলি করা হয়েছে। এই থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেনকে।

অপরদিকে, সুহেল আহাম্মদকে সিলেট রেঞ্জ পুলিশে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে পদায়ন করা হয়নি।

বদলির বিষয়টি নিশ্চিত করে সুহেল আহাম্মদ বলেছেন,  বদলির আদেশটি অনেক আগেই হয়েছিল। কিছুদিন সেটি স্থগিত ছিল। এখন এই আদেশ কার্যকর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.