Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে মা খুন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৭

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বারকোট গ্রামে নিজ সন্তানের উপর্যুপরি দায়ের কোপে খুন হয়েছেন মা হাওয়ারুন নেছা (৭৫)।

বুধবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে।

নিহত হাওয়ারুন নেছা মৃত তখলিছ আলীর স্ত্রী। দীর্ঘদিন যাবত তিনি প্যারালাইজড ছিলেন। ঘাতক ছেলের নাম রুবেল আহমদ (২৪)।

নিহতের বড় ছেলে মনাই মিয়া জানান, তার ভাই রুবেল ভাইবোনদের মধ্যে পঞ্চম এবং সে মানসিক রোগী। গত ৫ বছর থেকে সে নিখোঁজ থাকায় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। সম্প্রতি হঠাৎ করে সে বাড়ীতে ফিরে আসে। সে কেন এই ঘটনা ঘটালো তার উত্তর আমাদের কাছে নেই।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পরপরই ঘাতক রুবেল পালিয়ে গেলেও বিকাল ৩টায় দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে জনতার সহযোগিতায় রুবেলকে আটক করে পুলিশ।

ওসি একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.