Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৭

আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেটের বিশ্বনাথ আ’লীগ।

বুধবার (১২ এপ্রিল) বাদ-আছর সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় আলহেরা শপিং সিটির সামন থেকে বের করা বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পিএস কবিরুল ইসলাম কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন। ‘ফেসবুকে’ কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ২০০৬ সালের ৫৭ ধারায় ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে’ ৬ এপ্রিল সিলেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে ১০ এপ্রিল সোমবার বিশ্বনাথ থানায় রুজ্জু হয় (মামলা নং ৫) এবং আদালতে দায়েরকৃত মামলার সিআর নং ১০৮/১৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.