Sylhet Today 24 PRINT

গোল্ডেন ড্রীম ইউকে’র উদ্যোগে হুইলচেয়ার, সেলাইমেশিন ও কুরআন শরীফ বিতরণ

নিউজ ডেস্ক |  ০৬ মে, ২০১৫

গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকের উদ্যোগে নগরীতে গরীব প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, কিশোরীদে মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন মাদ্রাসায় কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে নগরীর চৌকিদেখী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী, গরীব, সুবিধা বঞ্চিত, দরিদ্র মানুষের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে। দরিদ্র প্রতিবন্ধী মানুষেরা এই সমাজেরই একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে দেশ সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রবাসী থেকেও শোভা মতিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। শোভা মতিনের পাশে প্রবাসী ভাই-বোনেরা ও দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেন ইউকের চেয়ারপার্সন কামরুনেছা মতিন শোভা এর সভাপতিত্বে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক আবুল মোহাম্মদ ও যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুলের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেত্রী ইয়াছমিন চৌধুরী হেপী, সিটি কাউন্সিলর জাহানারা বেগম মিলন, সাবেক কাউন্সিলের এডভোকেট কুতুব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী লন্ডন প্রবাসী আলহাজ এমএ মতিন, প্রবীণ মুরব্বি শফিকুর রহমান, রোটারিয়ান এমএ মতিন, বিশিষ্ট মুরব্বি সদাগর মিয়া, প্রবাসী ব্যবসয়ী এমএ মতিন, সিলেট বিভাগীয় যুব পদক ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.