বিয়ানীবাজার প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০১৭
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আ’লীগের অস্তিত্ব ও নেতৃত্বের অগ্নিপরীক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে আমরা বিজয়ী নৌকা উপহার দিতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুস শুকুরের নৌকা প্রতিকের পক্ষে গণসংযোগ শেষে আয়োজিত উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী অরো বলেন, নৌকা প্রতীকের বিরুদ্ধে গ্রাম, গোষ্ঠি কিংবা আঞ্চলিকতার কোন দোহাই চলবে না। কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। দলীয়শৃঙ্খলা ভঙ্গ করলে যে কাউকে বহিস্কার করা হবে। এই নৌকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রতিক। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক। এই প্রতিক গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিক। সুতরাং এই প্রতিক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ছাত্রলীগের যারা কাজ করবেন, তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে। তাই যদি কেউ বহিষ্কার হতে না চাঁন, তাহলে সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ আব্দুস শুকুরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সভায় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমেদ পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হাসিব মনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা, যুগ্ম সম্পাদক মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, সহ সভাপতি খছরুল হক খছরু, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আলীগ. মনোনীত মেয়র প্রার্থী আব্দুস শুকুর, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, অধ্যাপক আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
এর আগে বিকেলে বিয়ানীবজাার পৌরশহরে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন শফিকুর রহমান চৌধুরী।