Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে অপহৃত ব্যক্তি কুমিল্লায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত মনিরুল হককে কুমিল্লা জেলার দেবীদ্বার থেকে উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। এ সময় শফিউল ইসলাম বাবু (৩২) নামক অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর রাতে কুমিল্লা জেলার দেবীদ্বার থেকে তাদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ও এসআই দয়াল হরি ভৌমিক মোবাইল ফোনের কললিস্ট সূত্র ধরে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার আসাদনগর গ্রামে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কবিরপুর গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে শফিউল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেন।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল হকের ছেলে মাধবপুর বাজারের একটি স্টিলের দোকানের কারিগর মনিরুল হককে ২৮ মার্চ অপহরনকরী চক্রের সদস্যরা কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার ৩ দিন পর কুমিল্লার মাদাইয়া এলাকা থেকে মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মনিরুল হকের ভাই ওবায়দুল হক বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণের সঙ্গে যুক্ত ঘটনার মূল হোতা শফিউল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিউল ইসলাম বাবু ঘটনার দায় স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.