Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ৫টি শ্যালো মেশিন সরঞ্জামসহ ধ্বংস, মুদি দোকানকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৭

সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে পাঁচটি শ্যালো মেশিন সরঞ্জামসহ ধ্বংস করা হয়েছে। এ সময় মুদি দোকানে ভেজাল পণ্য রাখার দায়ে এক দোকান মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় এবং বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় পিয়াইন নদীর নয়াবস্তি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি শ্যালো মেশিনে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়। পাশাপাশি জাফলং বাজারের একটি মুদি দোকানে ভেজাল পণ্য রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা উপানন্দ বর্মণসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.