Sylhet Today 24 PRINT

সিলেটে নবাগত পুলিশ সদস্যদের মৌলিক প্রশিক্ষন কর্মসূচী উদ্বোধন (ভিডিও)

নিউজ ডেস্ক |  ০৬ মে, ২০১৫

সিলেটে নবাগত পুলিশ সদস্যদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়েছে। বুধবার বিকেলে সিলেটের রিজার্ভ রেঞ্জে কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান।

নবাগত পুলিশ সদস্যদের ছয় মাসের এ মৌলিক প্রশিক্ষণ কর্মসুচীতে ৩১৩ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছে। বাকিরা ঢাকাসহ অন্যান্য ৮টি ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান বলেন, যাদের অভিজ্ঞতা রয়েছে তারা ভবিষ্যতে ভাল সুযোগ সুবিধা পাবে। আর এই প্রশিক্ষনের মাধ্যমে নিজেদের আরো ঝালাই করে নিতে পারলে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দেশের বাইরে যাওয়ারও সুযোগ সুবিধা লাভ করবে। পাশাপাশি প্রশিক্ষকদের ভালভাবে প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের চাকরি হারাতে হবে। এছাড়া বিভাগীয় সদর দপ্তর সিলেটে একটি পূর্ণাঙ্গ ট্রেনিং ইনস্টিটিউট করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেঞ্জ রিজার্ভ পুলিশের সুপার মাহমুদুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার এমএ ওয়াহাবের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, নুরুল ইসলাম, মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.